ওয়াশিংটনে গোলাগুলিতে নিহত ২, শিশুসহ আহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল সেন্টারে রোববার (২৬ জুলাই) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দু’জন নিহত এবং এক শিশুসহ আরো পাঁচজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থলে পুলিশের গাড়ি
ঘটনাস্থলে পুলিশের গাড়ি |সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল সেন্টারে রোববার (২৬ জুলাই) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দু’জন নিহত এবং এক শিশুসহ আরো পাঁচজন আহত হয়েছেন।

জরুরি পরিষেবা কর্মীদের বরাতে স্থানীয় সম্প্রচারকারী সংস্থা কোমো নিউজ এ তথ্য জানিয়েছে।

সিয়াটল পুলিশ বিভাগ মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, কর্মকর্তারা তদন্ত করছেন এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বা কোনো সন্দেহভাজনকে আটক করা হয়েছে কি-না, তাও বলেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফুটেজে পুলিশকে ওই এলাকা থেকে একজনকে সরিয়ে নিতে দেখা গেছে। কিন্তু ওই ব্যক্তি গোলাগুলির ঘটনার সাথে জড়িত কি-না, তা কর্মকর্তারা নিশ্চিত করেননি।

সিয়াটল শহরের বিখ্যাত স্পেস নিডলের কাছে অবস্থিত সিয়াটল সেন্টারে সপ্তাহান্তে বার্ষিক ‘বাইট অফ সিয়াটল’ উৎসব চলছিল।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি