মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানের সবকিছু গুড়িয়ে এক করে দেয়া হবে।
ট্রুথ সোস্যাল মিডিয়ায় দেয়া একটি পোস্টে তিনি এই হুমকি দেন।
ট্রাম্প লিখেছেন, ‘মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুড়িয়ে এক করে দেয়া হবে, এরকম আর হয়নি।’
ইরানকে উদ্দেশ করে তিনি আরো লেখেন, ‘এখনি (হরমুজ) প্রণালী খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে- শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।’
সূত্র : বিবিসি



