ট্রাম্পের বক্তব্যে ফের বাইডেন প্রশাসনের সমালোচনা

ট্রাম্প ভাষণ দেয়ার সময় নিজের শাসনামলের একাধিক কৃতিত্বের ছবিও তুলে ধরেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের কঠোর সমালোচনা করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) তার ভাষণে নিজের শাসনামলের একাধিক কৃতিত্বের ছবিও তুলে ধরেন ট্রাম্প।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একটি হতাশাজনক পরিস্থিতিতে ছিল এবং একইসাথে তাকে পৃথিবীর সব থেকে খারাপ সীমান্তের দায়িত্ব নিতে হয়।

২০ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, ‘১১ মাস আগে আমি একটি বিশৃঙ্খল অর্থনীতির দায়িত্ব নিয়েছিলাম। আমি তা ঠিক করার চেষ্টা করছি। অন্যান্য প্রেসিডেন্টের শাসনের তুলনায় আমরা ওয়াশিংটনে সব থেকে বেশি পরিবর্তন এনেছি।’

তার ভাষণে তিনি অনুপ্রবেশ, মাদকের বিরুদ্ধে লড়াই, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধিসহ একাধিক বিষয় নিয়েও কথা বলেন।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্পের গ্রহণযোগ্যতা কমেছে। মঙ্গলবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের একটি সমীক্ষায় দেখা গেছে, তার জনপ্রিয়তা ৩৯ শতাংশ থেকে ৪১ শতাংশে নেমে এসেছে।

তার অর্থনীতি পরিচালনার ওপর ভরসা রাখেন মাত্র এক তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রবাসী। মার্কিন সংবাদমাধ্যম সিবিসি নিউজ ও ইউগভের একটি সমীক্ষায় যুক্তরাষ্ট্রের ৬৫ শতাংশ নাগরিক জিনিসপত্রের দাম বাড়ার পেছনে ট্রাম্পের নীতিকে দায়ী করেছেন।

সূত্র : ডয়চে ভেলে