মার্কিন হামলা সত্ত্বেও ইরানের সাথে চুক্তি এখনো সম্ভব : রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (২৬ মে) বলেছেন, সাম্প্রতিক মার্কিন হামলার কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ইরানের সাথে একটি সমঝোতা চুক্তি এখনো সম্ভব।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (২৬ মে) বলেছেন, সাম্প্রতিক মার্কিন হামলার কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ইরানের সাথে একটি সমঝোতা চুক্তি এখনো সম্ভব।

মঙ্গলবার ভারতের জয়পুরে সরকারি সফরকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘কাতারে কিছু আলোচনা হয়েছে। আমরা দেখব, এতে কোনো অগ্রগতি করা যায় কি-না। চুক্তির খসড়া প্রস্তাবের কিছু নির্দিষ্ট শব্দ ও বাক্য নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তাই বিষয়টি চূড়ান্ত হতে আরো কয়েক দিন সময় লাগতে পারে।’

রুবিও আরো বলেন, ‘প্রেসিডেন্ট চুক্তিটি করতে আগ্রহী। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, না হলে কোনো চুক্তিই করবেন না।’

সূত্র: বাসস