প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ১

মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার (১৬ জুন) পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত বলে অভিযুক্ত একটি নৌযানে হামলা চালিয়েছে। এতে একজন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
নৌযান
নৌযান |সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার (১৬ জুন) পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত বলে অভিযুক্ত একটি নৌযানে হামলা চালিয়েছে। এতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)

সাউথকম কমান্ডার জেনারেল ফ্রান্সিস এল দোনোভানের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এ হামলা পরিচালনা করে।

সাউথকম জানায়, ‘গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।’

সাউথকম আরো জানায়, ‘এই অভিযানে একজন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছেন এবং দু’জন পুরুষ বেঁচে গেছেন।’ এছাড়া কোনো মার্কিন সামরিক বাহিনীর সদস্য এতে আহত হননি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি