যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ।’
তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে ‘অশুভ মানুষদের’ শাসন বলে বর্ণনা করেন এবং প্রশাসনকে ‘উন্মাদ’ বলে অভিহিত করেন।
ট্রাম্প বলেন, ‘আমি আর তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট। এরা দুষ্ট ও অসুস্থ লোক।’
তিনি আরো বলেন, ‘এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কী করতে হবে- শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে।’
এ বিষয়ে আরো প্রশ্ন করা হলে ট্রাম্প তার আলোচক দলের বিষয়ে বলেন, ‘তারা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় তারা সময় নষ্ট করছে। সত্যি বলতে, আমি তাদের পেছনে আমার সময় নষ্ট করতে চাই না।’
তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে এটা শেষ। তাদের সাথে আলোচনা করা সময়ের অপচয়, তারা মিথ্যাবাদী।’
একইসাথে তিনি যুক্তরাষ্ট্রের সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন যে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়া যাবে না।
সূত্র: বিবিসি



