মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৪ জুন) বলেছেন, ইরান কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই।
ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এটা এখনই পেতে পারি। আমার মনে হয় না, আমরা চাইলে তারা আমাদের আটকাতে পারবে। কিন্তু এর কোনো প্রয়োজন নেই। এটা সুরক্ষিত আছে।’
ট্রাম্প আরো বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে দেখা করতে চান না।
তবে তার মতে, যদি ওয়াশিংটন ও তেহরান একটি চুক্তিতে পৌঁছায়, তাহলে দু’জনের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ট্রাম্প বলেন, ‘যদি এমনটা হয়, আমি শ্রদ্ধাশীল থাকব।’
সূত্র: মিডল ইস্ট আই



