ভেনিজুয়েলায় ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, আহত ৭ শতাধিক

ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন সাত শতাধিক মানুষ।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলায় ভূমিকম্পে গাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে
ভেনিজুয়েলায় ভূমিকম্পে গাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে |সংগৃহীত

ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন সাত শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানান।

জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩২ জনের মৃত্যুর ও ৭০০ জনের বেশি আহত হওয়ার খবর পেয়েছি।’

রদ্রিগেজ জানান, রাজধানীর কাছাকাছি অবস্থিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল লা গুয়াইরার পরিস্থিতি সম্পর্কে এখনো তার কাছে কোনো তথ্য নেই।

সূত্র: বাসস