ভেনিজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ‘ভয়াবহ’ : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লিখেছেন, ‘ভেনিজুয়েলার মহান জনগণের ওপর যে দু’টি বড় ভূমিকম্প আঘাত হেনেছে, তা উভয়ই ব্যাপক মাত্রার এবং এতে প্রাণহানির সংখ্যা ভয়াবহ।’

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘ভেনিজুয়েলার মহান জনগণের ওপর যে দু’টি বড় ভূমিকম্প আঘাত হেনেছে, তা উভয়ই ব্যাপক মাত্রার এবং এতে প্রাণহানির সংখ্যা ভয়াবহ।’

তিনি আরো লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত, আগ্রহী ও সক্ষম!’

ট্রাম্প বলেছেন, তিনি তার দেশের ‘সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন’।

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের নতুন ও মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক প্রতিবেদন ভালো নয়!!!’

সূত্র: বিবিসি