ইরানের ১ বিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন ট্রেজারির সেক্রেটারি ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুক্রবার (২৯ মে) দাবি করেছেন, ইরানের এক বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া তেহরানের সাথে সম্পর্কিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে ইউরোপীয় মিত্রদের সাথে কাজ করছে দেশটি।

নয়া দিগন্ত অনলাইন
স্কট বেসেন্ট
স্কট বেসেন্ট |সংগৃহীত

মার্কিন ট্রেজারির সেক্রেটারি ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুক্রবার (২৯ মে) দাবি করেছেন, ইরানের এক বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া তেহরানের সাথে সম্পর্কিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে ইউরোপীয় মিত্রদের সাথে কাজ করছে দেশটি।

তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস, আমরা তাদের প্রায় এক বিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দ করেছি। যুক্তরাষ্ট্র ‘সরাসরি ওয়ালেটগুলো বাজেয়াপ্ত করেছে’।’

কিছু অ্যাকাউন্টধারী এখনো এই বাজেয়াপ্তের বিষয়ে অবগত নাও থাকতে পারেন বলে দাবি করে তিনি বলেন, ‘তাদের মধ্যে কেউ কেউ হয়তো এই মুহূর্তে টাইপ করছেন এবং বুঝতে পারছেন যে তাদের ওয়ালেট বাজেয়াপ্ত করা হয়েছে।’

বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র আরো ব্যাপক সম্পদ বাজেয়াপ্ত করার জন্য মিত্রদের সাথেও সমন্বয় করছে।

তিনি আরো বলেন, উপসাগরীয় মিত্ররা তেহরানের বিরুদ্ধে আর্থিক সুরক্ষা প্রচেষ্টায় ‘খুব ভালো অংশীদার’ হয়ে উঠেছে, যা যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে ইরানি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার সুযোগ করে দিয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি