চিলি ও ভেনিজুয়েলার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন

২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর চিলি বৃহস্পতিবার (৩০ জুলাই) জানিয়েছে, তারা ভেনিজুয়েলার সাথে আবারো সম্পর্ক স্বাভাবিক করছে।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলা ও চিলির পতাকা
ভেনিজুয়েলা ও চিলির পতাকা |সংগৃহীত

২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর চিলি বৃহস্পতিবার (৩০ জুলাই) জানিয়েছে, তারা ভেনিজুয়েলার সাথে আবারো সম্পর্ক স্বাভাবিক করছে।

ওই বছরের জুলাইয়ে ভেনিজুয়েলা সরকার চিলি ও আরো ছয়টি দেশ থেকে তাদের কূটনৈতিক কর্মীদের প্রত্যাহারের নির্দেশ দেয়। এসব দেশ মাদুরোকে বিজয়ী ঘোষণা করা নির্বাচনের ফলাফল পর্যালোচনার দাবি জানিয়েছিল।

গত জানুয়ারিতে মার্কিন বাহিনীর হাতে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর বেশ কয়েকটি দেশ কারাকাসের সাথে আবার কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করেছে।

চিলির ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত বলেন, আজ থেকে চিলি ও ভেনিজুয়েলা একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। এই সমঝোতা আমাদের একই মহাদেশের দেশ হিসেবে নিরাপত্তা, অভিবাসন ও অর্থনৈতিক উন্নয়ন-সংক্রান্ত বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এগিয়ে যেতে সহায়তা করবে।

কাস্ত চিলিতে থাকা প্রায় তিন লাখ ৩০ হাজার বৈধ কাগজপত্রহীন মানুষকে বিতাড়িত করতে চান। তবে ভেনিজুয়েলার সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকায় এই উদ্যোগ বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছিল।

সূত্র: বাসস