৭ বছর পর ভেনিজুয়েলা ও আরুবার মধ্যে আবার চালু হচ্ছে বিমান চলাচল

দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর ভেনিজুয়েলা ও নেদারল্যান্ডসের ছোট দ্বীপ আরুবার মধ্যে আবারো বিমান চলাচল চালু হতে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
বিমানবন্দর
বিমানবন্দর |সংগৃহীত

দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর ভেনিজুয়েলা ও নেদারল্যান্ডসের ছোট দ্বীপ আরুবার মধ্যে আবারো বিমান চলাচল চালু হতে যাচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) আরুবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নেদারল্যান্ডসের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি ক্যারিবীয় অঞ্চলের তিনটি দ্বীপের একটি, যেগুলোকে একসাথে ‘এবিসি দ্বীপপুঞ্জ’ বলা হয়। এর মধ্যে রয়েছে আরুবা, বোনায়ার ও কুরাসাও রয়েছে।

২০১৯ সালে ভেনিজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই দ্বীপপুঞ্জের সাথে দেশটির সব ধরনের সমুদ্র ও আকাশপথের যোগাযোগ বন্ধ করে দেন। সে সময় বিরোধীরা দ্বীপগুলোর মাধ্যমে সঙ্কটপীড়িত ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছিল।

মাদুরো ওই উদ্যোগকে ভেনিজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখেছিলেন।

আরুবার পরিবহনমন্ত্রী ভেনড্রিক সিসিলিয়া জানান, শনিবার থেকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালু হবে।

তিনি বলেন, ‘প্রথম ধাপে আরুবা ও ভেনিজুয়েলার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য আকাশসীমা খুলে দেয়া হবে।’

গত ২০১৯ সালের ওই কূটনৈতিক বিরোধের কয়েক মাস পর দুই দেশের মধ্যে সমুদ্রপথের যোগাযোগ অবশ্য পুনরায় চালু হয়েছিল।

সূত্র: বাসস