ভেনিজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে কারাকাসের উত্তরে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন দেশটির অন্তর্বতী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
এই রাজ্যে কয়েক ডজন ভবন ধসে পড়েছে জানিয়ে তিনি এটিকে ‘দুর্যোগ এলাকা’ এবং ‘একটি প্রকৃত ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।
ভূমিকম্পে ৩২ জনের মৃত্যুর তথ্যের প্রসঙ্গে তিনি বলেন, এতে ‘লা গুয়ারা রাজ্য থেকে আসতে পারে এমন কোনো সংখ্যাই অন্তর্ভুক্ত নয়’।
এর আগে তিনি জানিয়েছিলেন ভূমিকম্পে কমপক্ষে ৩২ জন নিহত ও ৭০০ জনের বেশি আহত হয়েছেন।
সূত্র: বিবিসি



