ইরানকে উত্তেজনা না বাড়ানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তিনি সর্বশেষ মার্কিন হামলার পক্ষে সাফাই গেয়েছেন এবং সতর্ক করে বলেছেন যে, এ ধরনের যেকোনো হামলার জবাব দেয়া হবে।
জেডি ভ্যান্স বলেন, ‘সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেয়া হবে।’
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা তা মেনে চলেছি। সমঝোতা স্মারকটি কিভাবে প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে যদি তাদের কোনো মতবিরোধ থাকে, তবে তারা ফোন করতে পারে।’
এর আগে,পারস্য উপসাগরে একটি জাহাজে ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। এরপর এই মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ওয়াশিংটন ওই হামলার জন্য তেহরানকে দায়ী করেছে।
সূত্র: মিডল ইস্ট আই



