ন্যাটোর সাথে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক ‘হাস্যকর’ : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক জোট ন্যাটোর সাথে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে ‘একতরফা’ ও ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক জোট ন্যাটোর সাথে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে ‘একতরফা’ ও ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন।

আগামী সপ্তাহে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘তারা আমাদের পাশে ছিল না!!!’

তিনি আরো বলেন, ওয়াশিংটনের সাথে ন্যাটোর সম্পর্ক পারস্পরিক নয়।

এর আগে ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্প একাধিকবার সমালোচনা করেছেন।

সূত্র: বাসস