জেন-জির আন্দোলনে উত্তাল মেক্সিকো

স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সহিংসতায় রূপ নেয়া এই আন্দোলনে ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে; যাদের বেশিরভাগই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য।

নয়া দিগন্ত অনলাইন
উত্তাল মেক্সিকো
উত্তাল মেক্সিকো |সংগৃহীত

জেন-জির আন্দোলনে উত্তাল মেক্সিকো। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সহিংসতায় রূপ নেয়া এই আন্দোলনে ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে; যাদের বেশিরভাগই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন ন্যাশনাল প্যালেস অবরুদ্ধ করলে তাদের ছত্রভঙ্গ করতে হামলা চালায় পুলিশ। ফলে ১২০ জনের মতো আহত হয়। তবে আহতদের মধ্যে পুলিশের সংখ্যাই বেশি বলে জানা গেছে।

সূত্রটি আরো জানিয়েছে, বিক্ষোভটি প্রথমে জেনজির কিছু সদস্যের মাধ্যমে শুরু হয়েছিল। তবে এতে বিরোধী দলীয়রা জোরালো সমর্থন দিলে তা গতি লাভ করে।

মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকেজ বলেন, বিক্ষোভ সমাবেশটি প্রথমে শান্তভাবেই এগিয়ে চলছিল। কিন্তু একদল মুখোশধারী এসে সহিংসতা শুরু করে।

তিনি জানিয়েছেন, এই সহিংসতায় ১০০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সূত্র : গার্ডিয়ান