অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনিজুয়েলার সংসদ প্রধানের

ভেনিজুয়েলার সংসদ প্রধান রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তি ও সরকারের ভুল সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে প্রস্তাবিত সাধারণ ক্ষমা খসড়া নিয়ে বিরোধীদের অসন্তোষ রয়ে গেছে।

নয়া দিগন্ত অনলাইন
অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনিজুয়েলার সংসদ প্রধানের
অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনিজুয়েলার সংসদ প্রধানের |সংগৃহীত

ভেনিজুয়েলার সংসদের প্রধান গতকাল শুক্রবার রাজনৈতিক বন্দীদের আত্মীয়দের সাথে এক বৈঠকে বলেন, এখনো যারা রাজনৈতিক বন্দী হিসেবে আটক রয়েছেন তাদের দ্রুত মুক্তি দেয়া হবে।

একই সাথে তিনি সরকারের ‘ত্রুটিগুলো শুধরানোর’ প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

চলতি ৩ জানুয়ারি ভেনিজুয়েলায় আকস্মিক সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে সস্ত্রীক আটন হন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক সাবেক সদস্য জর্জে রদ্রিগেজ কারাকাসের কুখ্যাত জোনা সাত আটক কেন্দ্রের বাইরে বন্দীদের পরিবারকে বলেন, ‘শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নাগাদ তারা সবাই মুক্ত হয়ে যাবেন।’

তিনি বলেন, ‘আমদের যে সমস্ত ভুল হয়েছে তা সংশোধন করব।’

তবে তিনি বাকি সকল রাজনৈতিক বন্দীর কথা বলছেন কিনা তা স্পষ্ট নয়।

জাতীয় পরিষদের সদস্যরা ২৭ বছরের সমাজতান্ত্রিক শাসনামলে ভিন্নমতাবলম্বীদের আটকে রাখার জন্য ব্যবহৃত অপরাধের ধরনগুলোকে অন্তর্ভুক্ত করে একটি খসড়া সাধারণ ক্ষমার প্রতি তাদের প্রাথমিক সমর্থন দেয়ার এক দিন পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ডেমোক্র্যাটিক ইউনিটারি প্ল্যাটফর্ম জোট এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই খসড়া আইনে বৃহৎ সংখ্যক নাগরিক ও সামরিক রাজনৈতিক বন্দীদের বাদ দেয়া হয়েছে, ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ প্রণালী স্থাপন করা হয়নি এবং নিষিদ্ধ ব্যক্তিদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের নিশ্চয়তা দেয়া হয়নি।’

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মাদুরোর উৎখাতের এক মাস পর, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বিলটিকে দেশকে ঐক্য ও সম্প্রীতির দিকে এগিয়ে নেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

সূত্র : বাসস