‘আমেরিকা যা চাইবে’ তাই করবেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট!

ভেনিজুয়েলায় মার্কিন হামলার পর তিনিই প্রথম কর্মকর্তা যে প্রকাশ্যে কথা বলেন। মাদুরো ও তার স্ত্রীর জীবনের প্রমাণ সরবরাহ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
নিকোলাস মাদুরোর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন ডেলসি রদ্রিগেজ
নিকোলাস মাদুরোর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন ডেলসি রদ্রিগেজ |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘একদল লোক’ ভেনেজুয়েলার শাসনভার গ্রহণ করবে যতক্ষণ না পর্যন্ত ‘নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গতভাবে ক্ষমতার হস্তান্তর’ নিশ্চিত করা যায়।

ভেনিজুয়েলার ভেতরে কারা এই দলের অংশ হবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজের সাথে কথা বলছিলেন তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

নিকোলাস মাদুরোর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন ডেলসি রদ্রিগেজ।

ভেনিজুয়েলায় মার্কিন হামলার পর তিনিই প্রথম কর্মকর্তা যে প্রকাশ্যে কথা বলেন। মাদুরো ও তার স্ত্রীর জীবনের প্রমাণ সরবরাহ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যে, রদ্রিগেজ ‘আমেরিকা যা চাইবে’ তাই করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

রদ্রিগেজ ও তার ভাই জর্জ, যিনি দেশটির জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের জোরালো সমর্থকদের মধ্যে অন্যতম। যদিও এটা অনুমেয় যে নিজের জীবন বাঁচাতে ট্রাম্প প্রশাসনের সাথে সহযোগিতা করতে সম্মত হয়েছেন রদ্রিগেজ।

সূত্র : বিবিসি