ভেনিজুয়েলার নেতৃত্ব দেয়ার জন্য দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে সমর্থন দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মারিয়া করিনা মাচাদো, যিনি বর্তমানে নরওয়েতে রয়েছেন- তাকে সমর্থন করার বিষয়ে ফক্স নিউজের করা প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমাদের এখনই এটি দেখতে হবে।‘
তিনি বলেন, ‘আপনারা জানেন, ভেনিজুয়েলার একজন ভাইস প্রেসিডেন্ট আছেন, আমি জানি না এটা কেমন নির্বাচন ছিল। কিন্তু আপনি জানেন, মাদুরোর নির্বাচন ছিল লজ্জাজনক।‘
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর মাদকের কারণে লাখো মানুষ মারা যাচ্ছে।
‘আমরা এটি আর হতে দেব না,‘ বলেন তিনি।
সূত্র : বিবিসি



