ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে লক্ষ্য করে নতুন শুল্ক আরোপের নির্দেশ দেয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা আরো জোরদার করতে প্রস্তুত অটোয়া।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প ও মার্ক কার্নি
ডোনাল্ড ট্রাম্প ও মার্ক কার্নি |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে লক্ষ্য করে নতুন শুল্ক আরোপের নির্দেশ দেয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার (২০ জুলাই) বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা আরো জোরদার করতে প্রস্তুত অটোয়া।

কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে কার্নি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্যিক পদক্ষেপগুলোর সর্বশেষ উদাহরণ। এর সূচনা হয়েছিল কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তির (ইউএসএমসিএ) সরাসরি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক শুল্ক আরোপের মাধ্যমে।’

তিনি আরো বলেন, ওয়াশিংটন যখন তাদের বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠন করছে, তখন বিরোধ নিষ্পত্তির জন্য কানাডা বিভিন্ন প্রস্তাব দিয়েছে। একইসাথে এসব আলোচনা আরো জোরদার করতেও দেশটি ‘প্রস্তুত’ রয়েছে।

সূত্র: বাসস