খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ার জন্য ইরানকে ‘ছুটি’ দেয়া হয়েছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে ‘মীমাংসা’ করতে চায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার জন্য তেহরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছে ওয়াশিংটন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে ‘মীমাংসা’ করতে চায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার জন্য তেহরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছে ওয়াশিংটন।

শুক্রবার (৩ জুলাই) রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব, কমিউনিজমের হুমকি এবং বিশ্বে তার দেশের সামরিক শক্তি নিয়ে দীর্ঘক্ষণ ধরে দম্ভ প্রকাশ করেন।

ট্রাম্প দাবি করেন, ‘আমরা একদিনে ভেনিজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে একেবারে ধরাশায়ী করেছি। তারা মীমাংসার জন্য মরিয়া হয়ে আছে।’

তিনি আরো বলেন, ‘আমরা ভালো মানুষ বলেই তাদের জানাজা ও দাফন প্রক্রিয়ার জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি।’

উল্লেখ্য, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি শহীদ হন।

সূত্র: আল জাজিরা