ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৭ মে) দেশটির কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড এ রায় দেয়।

ফেডারেল বিচারকদের একটি প্যানেল রায় দিয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প বেশিভাগ মার্কিন আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে আইন লঙ্ঘন করেছেন। কংগ্রেসের সুস্পষ্ট অনুমতি ছাড়াই বাণিজ্য যুদ্ধ চালানোর প্রচেষ্টায় এটি হোয়াইট হাউসের জন্য আরো একটি আইনি ধাক্কা।

ট্রাম্প প্রশাসন গত ফেব্রুয়ারিতে ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ ব্যবহার করে বিভিন্ন দেশ ও অঞ্চলের ওপর শুল্ক আরোপ করেছিল। এর আগে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ব্যাপক বৈশ্বিক শুল্ক নীতিকে বাতিল করে দেয়।

সেকশন ১২২ অনুযায়ী, কোনো দেশের বড় ও গুরুতর ভারসাম্যহীন বাণিজ্য ঘাটতি মোকাবেলায় প্রেসিডেন্ট সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক ১৫০ দিনের জন্য আরোপ করতে পারেন।

এ সিদ্ধান্তটি ট্রাম্পের বাণিজ্য ক্ষমতার ওপর নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে। তিনি মিত্র ও প্রতিপক্ষের সাথে সম্পর্ক পুনঃস্থাপন, নতুন রাজস্ব আয় এবং আরো বেশি কোম্পানিকে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য উৎপাদনে উৎসাহিত করার আশায় আগ্রাসীভাবে এই ক্ষমতা ব্যবহার করে আসছিলেন।

এ রায়টি ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা, কারণ তিনি আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বাণিজ্য বিষয়ে আলোচনা করতে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আলোচনার একটি প্রধান বিষয় হবে শুল্ক বলে আশা করা হচ্ছে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস