ইরান ইস্যুতে প্রথম সংবাদ সম্মেলনে যাচ্ছেন পেন্টাগন প্রধান

পিট হেগসেথ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযানের বিষয়ে প্রথম সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন; এতে অংশ নেবেন ড্যান কেইন, আর কংগ্রেসে ব্রিফিংয়ে থাকবেন মার্কো রুবিও।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের বিষয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলন করবেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। শনিবার অভিযান শুরুর পর এটি হবে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম সংবাদ সম্মেলন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া ঘোষণায় পেন্টাগন জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

পেন্টাগন আরো জানায়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

হোয়াইট হাউস রোববার জানায়, সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আইনপ্রণেতাদের ব্রিফ করতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে নিয়ে কংগ্রেসে যাবেন পিট হেগসেথ।

বিরোধী ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, অভিযান শুরুর আগে তাদের সাথে পরামর্শ করা হয়নি।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানে হামলা চালায়।

রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে যে তেহরানে এক হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।

সূত্র : বাসস