মাছি উৎপাদন কারখানা চালু করল মেক্সিকো-যুক্তরাষ্ট্র

গবাদিপশুর জন্য প্রাণঘাতী এক ধরনের পরজীবী দমনে জীবাণুমুক্ত মাছি উৎপাদনের একটি কারখানার উদ্বোধন করেছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

নয়া দিগন্ত অনলাইন
মাছি
মাছি |সংগৃহীত

গবাদিপশুর জন্য প্রাণঘাতী এক ধরনের পরজীবী দমনে জীবাণুমুক্ত মাছি উৎপাদনের একটি কারখানার উদ্বোধন করেছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। শনিবার (২৭ জুন) যৌথভাবে এ কারখানার উদ্বোধন করা হয়।

জীবাণুমুক্ত এসব মাছি ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (এনডব্লিউএস)’ নামের মাছিটির প্রজনন চক্র ভেঙে দেয়ার উদ্দেশে উৎপাদন করা হবে।

ছয় কোটি ১০ লাখ ডলার ব্যয়ে নির্মিত এ কারখানার উদ্বোধন করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স।

দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস অঙ্গরাজ্যে এক বছরেরও কম সময়ে কারখানাটি নির্মাণে দুই দেশই অর্থায়ন করেছে।

সূত্র: বাসস