ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৪৩ জন। এতে আহত হয়েছে ১০ হাজার ৫০০ জনেরও বেশি। দেশটিতে গৃহহীন হয়েছে ১৬ হাজার, এখনো নিখোঁজ ৪৩ হাজার মানুষ।
মঙ্গলবারও উদ্ধারকারীরা ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করে গেছেন। পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পের ফলে দেশের বিভিন্ন অঞ্চল ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে।
উদ্ধারকারীরা এখনো আশা করছেন, ধ্বংসস্তূপের মধ্যে থেকে বেঁচে থাকা মানুষদের তারা উদ্ধার করতে পারবেন। তবে তারা এখন মৃত মানুষদের খোঁজও করছেন।
৪০ ঘণ্টা ধরে আটকে পড়া মা ও শিশুকে উদ্ধারের চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র ও ইকুয়েডর থেকে আসা উদ্ধারকারীরা। কিন্তু মঙ্গলবার তারা ধ্বংসস্তূপে আর জীবনের চিহ্ন না পাওয়ায় সেই কাজ বন্ধ করে দিয়েছেন।
সূত্র : ডয়চে ভেলে



