যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন এখন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সয়াবিন আমদানিতে আগ্রহ দেখাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন এখন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সয়াবিন আমদানিতে আগ্রহ দেখাচ্ছে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) রাতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীন আমাদের কাছ থেকে তেল কিনতে রাজি হয়েছে।’

উপস্থাপক শন হ্যানিটিকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের নতুন মোড় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে পরিচিত। তবে গত বছর ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করলে বেইজিং যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা কমিয়ে দেয়। একইসাথে সয়াবিন আমদানির ক্ষেত্রেও তারা যুক্তরাষ্ট্রের বদলে ব্রাজিলের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে।

সূত্র: বাসস