মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ‘খুব ভালো সম্পর্ক রয়েছে’। ইসরাইলি এই নেতা ‘জানেন বস কে’।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, তুরস্কে ন্যাটো সম্মেলনের পরপরই তিনি নেতানিয়াহুর সাথে দেখা করার আশা করছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে একটি বৈঠকের অনুরোধ করেছেন।
এদিকে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সাম্প্রতিক এক ফোন আলাপে দুই নেতা যুক্তরাষ্ট্রে দেখা করতে সম্মত হয়েছেন।
গত শুক্রবার নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, ‘তাদের কথোপকথনের সময় প্রধানমন্ত্রী বলেছেন যে, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাধীনতার রক্ষাকর্তা এবং ইসরাইল দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।’
সূত্র: মিডল ইস্ট আই



