ব্রাজিলে মাঝ-আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

ব্রাজিলের রিও ডি জেনিরোতে দু’টি হেলিকপ্টারের মধ্যে মাঝ-আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পার্কিং এরিয়ার কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়
পার্কিং এরিয়ার কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় |সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে দু’টি হেলিকপ্টারের মধ্যে মাঝ-আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম গ্লোবো নিউজ জানিয়েছে, গ্রিনিচ মান সময় রোববার (১৪ জুন) বেলা ১১টা ৫৯ মিনিটের দিকে দক্ষিণ-পশ্চিমের রেক্রেইও দোস বান্দেইরান্তেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হেলিকপ্টার দু’টির মধ্যে একটিতে চারজন যাত্রী ও একজন পাইলট ছিলেন, এবং অন্যটিতে শুধু একজন পাইলট ছিলেন।

আরজে ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, আরোহীদের সবার মৃত্যু হয়েছে।

পার্কিং এরিয়ার কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিস্ফোরিত হয়, যার ফলে একাধিক বিস্ফোরণ ঘটে এবং কয়েক মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দ্বিতীয় হেলিকপ্টারটি উল্টো হয়ে মাটিতে পড়ে, তবে এতে আগুন ধরেনি।

ধ্বংসাবশেষের টুকরো আশপাশের স্থানে ছড়িয়ে পড়ে এবং হেলিকপ্টারের কাঠামোর কিছু অংশ পার্শ্ববর্তী ভবনগুলোর ছাদে গিয়ে পড়ে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি