ভেনিজুয়েলায় ভূমিকম্পের কারণ কী ছিল?

ভেনিজুয়েলা এমন একটি ভূকম্পন সক্রিয় অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান– এই দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলা
ভেনিজুয়েলা |সংগৃহীত

ভেনিজুয়েলা এমন একটি ভূকম্পন সক্রিয় অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান– এই দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) আঘাত হানা দু‘টি ভূমিকম্পের মধ্যে দ্বিতীয় এবং তুলনামূলকভাবে বড় ভূমিকম্পটি এই প্লেটগুলোর সীমান্তসংলগ্ন অঞ্চলে ‘অগভীর স্ট্রাইক-স্লিপ ফল্টিং’-এর ফলে ঘটেছে।

এটি এমন একটি পরিস্থিতি, যখন ফল্ট বা প্লেটগুলোর মধ্যকার ফাটলগুলো অনুভূমিকভাবে সরে যায়। এই সরে যাওয়া দ্রুত ঘটলে ভূমিকম্প সৃষ্টি হয়।

ইউএসজিএস বলেছে, আজকের এই দু’টি ভূমিকম্প ‘সম্ভবত একটি জটিল ভঙ্গুরতা-বিস্তার প্রক্রিয়ার ইঙ্গিত দেয়’।

তারা আরো যোগ করেছে, বড় ধরনের আফটারশকের শঙ্কা এখনো রয়েছে।

সূত্র: বিবিসি