পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২১ মে) পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২১ মে) পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্তের কারণ হিসেবে পোল্যান্ডের রক্ষণশীল জাতীয়তাবাদী প্রেসিডেন্ট কারোল নাওরোকির সাথে তার সম্পর্কের কথা উল্লেখ করেছেন।

এ ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন দু’দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানিয়েছিলেন যে পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েন বিলম্বিত হয়েছে।

ইউরোপের প্রতিরক্ষায় ন্যাটোকে আরো বড় ভূমিকা নেয়ার দাবি জানিয়েছিলেন ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের সেনা উপস্থিতি পর্যালোচনা করছিল এবং দীর্ঘদিন ধরেই তা কমিয়ে আনার কথা ছিল।

ট্রাম্প পোস্টে বলেছেন, ‘পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট কারোল নাওরোকির সফল নির্বাচনের পর এবং তার সাথে আমাদের সম্পর্কের ভিত্তিতে আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র।’

সূত্র: রয়টার্স