ইরানি কর্মকর্তাদের বারবার অস্বীকার সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আমাদের খুব ভালো আলোচনা হচ্ছে। তারা এটা স্বীকার করতে চায় না। কিন্তু হ্যাঁ, এটা কিছুটা উদ্বেগজনক।’
তিনি আরো বলেন, ‘একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো পদক্ষেপ নেয়া। তারা একটি চুক্তি করতে চায়। দেখা যাক কী হয়। যদি তারা চুক্তি না করে, তবে পরিস্থিতি খুব খারাপ হবে।’
সূত্র: আল জাজিরা



