যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (২৩ জুলাই) বলেছেন, ইয়েমেনের হাউছিরা ইরানের ‘প্ররোচনায়’ লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান (আসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলনের ফাঁকে রুবিও বলেন, ‘সাম্প্রতিক সংঘাতগুলোয় হাউছিরা মূলত বিচক্ষণতা দেখিয়েছে এবং এর বাইরে থেকেছে। কিন্তু এখন মনে হচ্ছে, তারা প্রতারিত হয়েছে এবং সৌদি আরব ও তার জাহাজগুলোতে হামলার পথে গেছে।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি, তারা উত্তেজনা কমাবে। সত্যি বলতে, আমার ধারণা হাউছিরা ইরানের দ্বারা বিভ্রান্ত হয়েছে এবং এই সংঘাতে জড়িয়ে পড়েছে।’
সূত্র: বিবিসি



