রাশিয়া-ইউক্রেনের সাথে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (২২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে ইউক্রেন, ইউরোপ ও রাশিয়ার আলোচকদের সাথে পৃথক বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। পক্ষগুলোর সাথে বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের অবসানের আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে প্রশংসা করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।
সূত্রটি আরো জানিয়েছে, গত প্রায় চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০-দফা পরিকল্পনা পেশ করেছে। এর উপরই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে। রোববার মায়ামিতে এই ধারাবাহিকতার শেষ আলোচনাটি হয়েছিল। তবে এসব বৈঠকে শান্তিচুক্তির মৌলিক বাধাগুলোর সমাধানকল্পে স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা



