আমি থামতে না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি থামতে না বলি, ততক্ষণ ইরানের ওপর হামলা চলবে।’ মঙ্গলবার (১৪ জুলাই) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি থামতে না বলি, ততক্ষণ ইরানের ওপর হামলা চলবে।’ মঙ্গলবার (১৪ জুলাই) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেছেন, যতক্ষণ না তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে যথেষ্ট হয়েছে, ততক্ষণ ইরানের ওপর হামলা চলবে। তিনি ‘ইরানের জ্বালানি অবকাঠামোতে সবার শেষে হামলা চালাবেন’।

তিনি দাবি করেন, ‘ইরানের লড়াই করার মতো কিছু শক্তি অবশিষ্ট আছে, কিন্তু খুব বেশি নয়।’

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবো। তারা আলোচনার টেবিলে না আসা পর্যন্ত তাদের সব সেতুও ধ্বংস করে দেবো।’

তিনি আরো বলেন, দেশটিতে নতুন করে হামলা শুরু হওয়ার মধ্যেই মঙ্গলবার মার্কিন প্রতিনিধিরা ইরানের সাথে আলোচনা করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই