প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ৩

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি জাহাজে শুক্রবার (২৯ মে) হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে তিনজন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাহাজ চলাচল
জাহাজ চলাচল |সংগৃহীত

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি জাহাজে শুক্রবার (২৯ মে) হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে তিনজন নিহত হয়েছেন।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজটিকে ‘পরিচিত মাদক পাচারের পথ’ ধরে চলাচলকারী এবং সক্রিয়ভাবে মাদক পাচার কার্যক্রমে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাউথকমের কমান্ডার জেনারেল ফ্রান্সিস ডোনোভানের নির্দেশে এই হামলা চালানো হয় এবং জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এটি পরিচালনা করে।

তারা বলেছে, ‘এই অভিযানে তিনজন পুরুষ নিহত হয়েছেন।’

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি