সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ মহড়া

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সীমান্তবর্তী এল পাসো ও সিউদাদ হুয়ারেস শহরের কাছে যৌথ নিরাপত্তা মহড়া চালিয়েছে। এ এলাকাতেই হুয়ারেস মাদক পাচারকারী অপরাধচক্র সক্রিয়।

নয়া দিগন্ত অনলাইন
সীমান্তবর্তী এল পাসো ও সিউদাদ হুয়ারেস শহরের কাছে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো
সীমান্তবর্তী এল পাসো ও সিউদাদ হুয়ারেস শহরের কাছে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সীমান্তবর্তী এল পাসো ও সিউদাদ হুয়ারেস শহরের কাছে যৌথ নিরাপত্তা মহড়া চালিয়েছে।

এ এলাকাতেই হুয়ারেস মাদক পাচারকারী অপরাধচক্র সক্রিয়। এটিকে গত মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর আগে সিনালোয়া মাদক পাচারকারী অপরাধচক্র ও জালিস্কো নিউ জেনারেশন মাদক পাচারকারী অপরাধচক্রসহ আরো কয়েকটি মাদকচক্রকেও একইভাবে তালিকাভুক্ত করা হয়।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সদস্যরা এই নিরাপত্তা মহড়ায় অংশ নেন।

অন্যদিকে, মেক্সিকোর পক্ষ থেকে সামরিক বাহিনী ও ন্যাশনাল গার্ডের সদস্যরা অংশ নেন।

দুই দেশের বিপুলসংখ্যক পুলিশ ও সামরিক যান রিও গ্রান্ডে নদীর তীরবর্তী এলাকায় চলাচল করে। নদীটি দুই দেশের প্রাকৃতিক সীমান্ত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেখানে কঠোর নজরদারি রাখা হয়।

মহড়ায় হেলিকপ্টারও ব্যবহার করা হয়। এসব হেলিকপ্টার থেকে নিরাপত্তাকর্মীরা দড়ি বেয়ে নিচে নেমে আসেন।

গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মাদক প্রবেশের প্রবাহ কমাতে মেক্সিকোর ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।

সূত্র: বাসস