ইরান প্রসঙ্গে ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ব্যর্থ

মার্কিন সিনেটে ইরান ইস্যুতে ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব ৫৩-৪৭ ভোটে ব্যর্থ হয়েছে। তবে যুদ্ধ দীর্ঘ হলে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে সমর্থন বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কিছু সিনেটর।

নয়া দিগন্ত অনলাইন
ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন
ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন |সংগৃহীত

মার্কিন সেনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব ব্যর্থ হয়েছে। ইরানে ট্রাম্পের আরো সামরিক অভিযান চালানোর ক্ষমতা কমানোর লক্ষ্যে আনা এই প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন।

আইনপ্রণেতারা প্রায় পুরোপুরি দলীয় অবস্থান থেকে বিভক্ত হয়ে ভোট দেন।

এই প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের সংঘাত থেকে প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে এ বিষেয়ে আগের প্রচেষ্টাগুলোও ব্যর্থ হয়েছে এবং এই উদ্যোগ সফল হলেও যুদ্ধের গতিপথ কতটা বদলাতো তা পরিষ্কার নয়।

ভোটের আগে ডেমোক্র্যাটরা যুক্তি দেন যে ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে গেছেন এবং যুদ্ধের পক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।

অন্যদিকে বেশিভাগ রিপাবলিকান বলেছেন, তারা এই প্রস্তাব আটকে দিলেও যুদ্ধ আরো বিস্তৃত হলে তারা নিজেদের অবস্থান বদলাতে পারেন।

তবে কংগ্রেস থেকে এ বিষয়ে শেষ কথা এখনো শোনা বাকি- কারণ যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসেরই আছে এবং ইরানে চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে এই আলোচনায় তারা আবারো ফিরবে।

আগামীকাল একই প্রশ্নে ভোট দেবে এবং এই সপ্তাহে ক্যাপিটল হিলে কিছু সিনেটর সাংবাদিকদের জানান যে যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবকে সমর্থন করার দিকে বেশি ঝুঁকতে পারেন।

সূত্র : বিবিসি