আমাদের পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ : নভোচারীদের ট্রাম্প

সফল অবতরণের পর আর্টেমিস-২ এর নভোচারীদের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

চন্দ্রাভিযান শেষে প্রশান্ত মহাসাগরে সফল অবতরণের পর আর্টেমিস-২ এর নভোচারীদের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি এই সাফল্যের পর মঙ্গল গ্রহে অভিযানের পরবর্তী লক্ষ্যের কথা জানান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আর্টেমিস ২-এর অসাধারণ এবং অত্যন্ত মেধাবী ক্রু সদস্যদের জানাই অভিনন্দন। পুরো সফরটি ছিল এক কথায় অসাধারণ, অবতরণও হয়েছে নিখুঁত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি অত্যন্ত গর্বিত!’

তিনি আরো বলেন, ‘আমি খুব শিগগিরই হোয়াইট হাউসে আপনাদের সবার সাথে দেখা করার অপেক্ষায় আছি। আমরা আবারও এমন অভিযান পরিচালনা করব এবং আমাদের পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ!’

সূত্র : বাসস