‘ট্রাম্প যা বলেন তা তিনি করেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’ প্রসঙ্গে সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে এ কথা বলেন তিনি।
ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট একাধিক প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় তিনি খুব স্পষ্ট ছিলেন যে মাদক পাচার বন্ধ করতে হবে এবং চুরি করা তেল মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে হবে।’
তিনি বলেন, ‘মাদুরো সবশেষ ব্যক্তি যিনি বুঝতে পেরেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন সেটি অর্থবহ। আমাদের সাহসী বিশেষ অপারেটরদের ধন্যবাদ, যারা সত্যিই চমৎকার একটি অভিযান পরিচালনা করেছেন।’
সূত্র : বিবিসি



