প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চালে কথিত মাদক চোরাচালানকারী তিনটি জাহাজে সোমবার মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়েছে। এতে আটজন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে।
মাদকের বিরুদ্ধে মার্কিন বাহিনীর চলমান এই অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে।
মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড এক্সে দেয়া এক পোস্টে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজগুলো প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চালের পরিচিত এক মাদক চোরাচালান পথ ধরে অবৈধ মাদক পাচার করছিল।
পোস্টে আরো বলা হয়, অভিযানে প্রথম জাহাজে তিনজন, দ্বিতীয় জাহাজে দু’জন এবং তৃতীয় জাহাজে তিনজন মাদক-সন্ত্রাসী নিহত হন। নিহতদের সবাই পুরুষ।
সূত্র : বাসস



