ইরানে স্থল সেনা মোতায়েনের কোনো ‘প্রয়োজন’ নেই : মার্কিন সিনেটর

তিনি বলেন, ‘পরিস্থিতি মূল্যায়নের আগে সঙ্ঘাত আরো কয়েক সপ্তাহ চলতে পারে।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম |সংগৃহীত

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরানে মার্কিন সেনা মোতায়েনের কোনো ‘প্রয়োজন’ নেই। তবে যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

ওয়াশিংটন ডিসিতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এই সঙ্ঘাতের অবসান আজই দেখছি না।’

লিন্ডসে গ্রাহাম বলেন, ‘আমি মনে করি অভিযানের লক্ষ্য হলো- তারা (ইরান) যেন পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করতে না পারে, আমাদের ওপর হামলা করার জন্য ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ফিরে না পায় এবং আর কখনো যেন পারমাণবিক ব্যবসায় ফিরতে না পারে, তা নিশ্চিত করা।’

তিনি আরো বলেন, ‘পরিস্থিতি মূল্যায়নের আগে সঙ্ঘাত আরো কয়েক সপ্তাহ চলতে পারে।’ কট্টর পররাষ্ট্রনীতির জন্য সিনেটর গ্রাহাম সুপরিচিত।

সূত্র: আল জাজিরা