চিলিতে বন্যায় ২ জনের মৃত্যু

চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানা প্রবল ঝড়ে বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চিলিতে প্রবল ঝড়ে বন্যা দেখা দিয়েছে
চিলিতে প্রবল ঝড়ে বন্যা দেখা দিয়েছে |সংগৃহীত

চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানা প্রবল ঝড়ে বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি অঞ্চলে একাধিক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সতর্কতাও জারি করা হয়েছে। কয়েক সপ্তাহ আগেই একই ধরনের একটি ভয়াবহ ঝড়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমো পাভেজ জানান, দেশটির দক্ষিণাঞ্চলের লস রিওস অঞ্চলে একটি গাছ গাড়ির ওপর ভেঙে পড়লে তাতে থাকা দু’জন মারা যান।

জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সেবার তথ্য অনুযায়ী, প্রায় ৩৫০ জন আহত এবং সম্পদের ক্ষতি হয়েছে। এছাড়া নদীর পানি উপচে পড়ায় মূলত দুই হাজারের বেশি মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়েছেন।

দুর্যোগ সংস্থাটি বন্যা এবং ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাসের আশঙ্কায় ১৩টি সতর্কতা জারি করেছে।

মাউলে এবং লস লাগোস অঞ্চলের কয়েকটি পৌর এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: বাসস