চিলির খনি অঞ্চল আন্তোফাগাস্তায় ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় সোমবার (২৫ মে) বিকেলে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির গভীরতা ১০৯ কিলোমিটার (৬৮ মাইল) হিসেবে রেকর্ড করেছে।
বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশটির যদিও প্রধান খনি সংস্থাগুলো সীমিত ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, কিছু খনির কার্যক্রম ব্যাহত হলেও শেষ পর্যন্ত প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা পেয়েছে।
চিলির রাষ্ট্রীয় তামার খনি সংস্থা কোডেলকোর একজন মুখপাত্র জানায়, (খনির ভেতরে দৃশ্যমানতার অভাব অথবা) নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় কিছু কার্যক্রম স্থগিত রয়েছে।
খনি সংস্থা বিএইচপি এবং আন্তোফাগাস্তা উভয়ই জানিয়েছে যে ভূমিকম্পে তাদের কার্যক্রম প্রভাবিত হয়নি।
চিলির দুর্যোগ সংস্থা সেনাপ্রেডের আঞ্চলিক পরিচালক রিকার্ডো মুনিজাগা স্থানীয় সংবাদ চ্যানেল ২৪ হোরাসকে জানায়, ভূমিকম্পের ফলে কিছু উৎপাদন এলাকায় ভূমিধস হলেও, হতাহত বা অন্য কোনো বড় ধরনের জরুরি অবস্থার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, বহু খনি শ্রমিকের বাসস্থান কালামা শহরের বাসিন্দারা বিদ্যুৎ হারিয়েছেন এবং পানি সরবরাহেও কিছু বিঘ্ন ঘটেছে। তবে এছাড়া মূল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।
তিনি আরো বলেন, খনি কোম্পানিগুলো তাদের জরুরি প্রোটোকল সক্রিয় করেছে এবং স্থাপনাগুলো পরিদর্শনের জন্য সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রেখেছে।
চিলির উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ আন্তোফাগাস্তা অঞ্চল থেকে আসে।
সূত্র: রয়টার্স



