মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির কারণে গতকাল শুক্রবার ওমানে নিযুক্ত জরুরি নয়, এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ওমান ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
এএফপি এই খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর নতুন এক সতর্ক বার্তায় আমেরিকান নাগরিকদের ‘নিরাপত্তাজনিত ঝুঁকি’ সম্পর্কে সতর্ক করেছে।
সতর্ক বার্তায় বলা হয়েছে, ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এখনো বিরাজ করছে এবং বাণিজ্যিক বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা যাত্রীদের জন্য নিরাপত্তা সমস্যার সৃষ্টি করতে পারে।
গতকাল শুক্রবার ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের প্রতিশোধমূলক আক্রমণ অব্যাহত থাকায় উত্তর ওমানে ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে।



