মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সঙ্ঘাত নিরসনের জন্য রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তিতে কিছু অঞ্চল বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
শুক্রবার ওয়াশিংটন থেকে এএফপি এই তথ্য জানিয়েছে।
আর্মেনিয়া এবং আজারবাইজানের নেতাদের সাথে একটি শান্তি সম্মেলনের সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘উভয়পক্ষের ভালোর জন্য কিছু অঞ্চল বিনিময় করা হবে।’
সূত্র : এএফপি



