যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী বড় ধরনের অভিযান চালিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করেছে। তার এই দাবি যদি নিশ্চিত প্রমাণিত হয়, স্বভাবতই প্রশ্ন আসবে, তবে মাদুরোহীন ভেনিজুয়েলারার পরবর্তী নেতৃত্বে আসবেন কে?
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে স্পষ্ট করেছে যে তারা আর ভেনিজুয়েলার উপর আক্রমণ করবে না। এদিকে, মাদুরোর অপসারণে ট্রাম্পের কথাতেও সন্তুষ্টি দেখা গেছে। তাই আগামীর ভেনিজুয়েলা প্রধান সম্পর্কে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ভেনিজুয়েলারার পরবর্তী নেতৃত্বে তিনজন ব্যক্তিত্বকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা হলেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ; স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। হামলার কয়েক ঘণ্টা পরে তিনজনই টেলিভিশনে উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যেই কেউ নেতৃত্ব গ্রহণ করতে পারেন।
পরবর্তী নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তারা যাকে সমর্থন দেবে, তিনিই হতে পারে মাদুরোর পরবর্তী প্রধান। এক্ষেত্রে পাদ্রিনো ও ক্যাবেলোর প্রতি সামরিক বাহিনীর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
এদিকে, রদ্রিগেজের বেসামরিক ও অর্থনৈতিক ক্ষমতা বেশি। অবশ্য ক্যাবেলো ও পাদ্রিনোর মতো সামরিক পদে তার সমান প্রবেশাধিকার নেই।
তবে এখন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, মারিয়া করিনা মাচাদোর নেতৃত্বে বিরোধী দল কী করবে। ২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে জয় দাবি করার পর বিরোধী দল প্রকৃত রাজনৈতিক পরিবর্তনের দাবি জানাচ্ছে এবং কেবল প্রেসিডেন্ট ভবন থেকে মাদুরোর অপসারণেই সন্তুষ্ট নাও হতে পারে।
সূত্র : বিবিসি



