কিউবায় ৭ শতাধিক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়ার আহ্বান রুবিও’র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবা সরকারকে অবিলম্বে ৭০০-এর বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবা সরকারকে অবিলম্বে ৭০০-এর বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, পাঁচ বছর কারাভোগের পর কিউবার খ্যাতনামা ভিন্নমতাবলম্বী শিল্পী লুইস ম্যানুয়েল ওতেরো আলকান্তারা যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন।

শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে রুবিও শিল্পী আলকান্তারার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা কিউবা সরকারের অন্যায়ভাবে আটক করে রাখা ৭০০-র বেশি রাজনৈতিক বন্দির অবিলম্বে মুক্তি দাবি করছি।’

রুবিও বলেন, ‘কিউবা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আর চোখ বন্ধ করে থাকা উচিত নয়। এই দমন-পীড়নের অবসান ঘটানোর দাবিতে সবাইকে একসাথে সোচ্চার হতে হবে।’

সূত্র: বাসস