ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ব্রাজিলের পারানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে
ব্রাজিলের পারানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে |সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেডারেল হাইওয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের বেশিভাগই বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ট্রাকচালকও নিহত হয়েছেন।

ট্রাকটি বিপরীত লেনে চলে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি ইম্বিতুভা পৌর স্বাস্থ্য বিভাগের ছিল। বাসটি প্রায় ১৮০ কিলোমিটার দূরে পারানা প্রদেশের রাজধানী কুরিতিবা অঞ্চলের হাসপাতালগুলোর দিকে যাচ্ছিল।

ইম্বিতুভা দুর্ঘটনার পর দুই দিনের সরকারি শোক ঘোষণা করেছে।

সূত্র: রয়টার্স