ন্যাটোর ওপর ‘খুবই অসন্তুষ্ট’ ট্রাম্প

ইরানের বিষয়ে সামরিক জোট ন্যাটোর ভূমিকা নিয়ে আবারো ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ন্যাটোর ওপর খুবই অসন্তুষ্ট।’

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইরানের বিষয়ে সামরিক জোট ন্যাটোর ভূমিকা নিয়ে আবারো ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ন্যাটোর ওপর খুবই অসন্তুষ্ট।’

তুরস্কের আঙ্কারায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটেকে সাথে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় তিনি রুটের প্রশংসা করেন, তবে বলেন যে তিনি সামরিক জোটটি নিয়ে ‘সন্তুষ্ট নন’।

ট্রাম্প বলেন, ন্যাটোর মিত্ররা ‘ইরান সম্পর্কে আমাদের সহায়তা করতে চায়নি’।

তিনি আরো বলেন, ‘আমি ন্যাটোর ওপর খুবই অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্র ‘অতিরিক্ত অর্থ দেয়—বিলিয়ন বিলিয়ন ডলার অতিরিক্ত দেয়’।’

সূত্র: বিবিসি