পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের ঘোষণাকে স্বাগত জানালেন ন্যাটো প্রধান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে পাঁচ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুটে।

নয়া দিগন্ত অনলাইন
ন্যাটো প্রধান মার্ক রুটে
ন্যাটো প্রধান মার্ক রুটে |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে পাঁচ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুটে।

এর আগে ইউরোপীয় দেশগুলোর ওপর চাপ বাড়াতে পোল্যান্ডে সেনা মোতায়েনের পূর্বের পরিকল্পনাটি বাতিল করেছিল ওয়াশিংটন।

শুক্রবার (২২ মে) সুইডেনে ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই আমি এই ঘোষণাকে স্বাগত জানাই।’

তিনি আরো জানান, ন্যাটোর সামরিক কমান্ডাররা এখন এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

সূত্র: বাসস